আইপ্যাক ইস্যুতে বড় ঘোষণা মমতার! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা ও অতি তৎপরতা। এই আবহে আইপ্যাক ইস্যুতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আইপ্যাক কাজ বন্ধ করছে, তা উড়িয়ে দিয়ে রবিবার তারকেশ্বরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার কথা, কোনও লাভ হবে না এজেন্সির ভয় দেখিয়ে। দরকার হলে তিনি সংস্থার সকল কর্মীকে ঘাসফুল শিবিরের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করবেন।

তিনি বলেন, “আমাদের এজেন্সিকে বলছে ছেড়ে চলে যাও বাংলা? কেন? তোমাদের তো ৫০টা আছে, আমাদের একটা আছে ক্ষমতা নেই বলে। শুনুন ওরা আমাদের দলে যোগ দেবে ওদের ভয় দেখালে। ওদের আমি চাকরি দেব। একটা ছেলেকেও করবো না চাকরিহারা। সকালে এই নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top