• Home
  • জেলার খবর
  • আইপ্যাকের বাংলায় কাজ বন্ধ করার খবর ভুয়ো, জানাল তৃণমূল কংগ্রেস

আইপ্যাকের বাংলায় কাজ বন্ধ করার খবর ভুয়ো, জানাল তৃণমূল কংগ্রেস

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার সকালে বঙ্গ রাজনীতিতে জোর চাঞ্চল্য ছড়িয়েছিল যখন প্রথম দফার ভোটের আগে আইপ্যাক বাংলায় কাজ বন্ধ করেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। ওয়াকিবহাল মহল মনে করতে শুরু করে যে এমনটা হওয়ায় ধাক্কা খেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের জন্য।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই দাবিকে উড়িয়ে দেয় ঘাসফুল শিবির। তাদের তরফ থেকে এই ব্যাপারে এক পাল্টা বিবৃতি দেওয়া হয় এবং তাতে জানানো হয় যে এই খবর পুরোপুরি ভুয়ো এবং ছড়ানো হয়েছে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে। দলের বক্তব্য, আগের মতোই আইপ্যাক রাজ্যজুড়ে অ্যাকটিভ রয়েছে এবং নির্বাচনী প্রচার একটানা চালিয়ে যাচ্ছে।

এবার দেখার বিষয় যে এই পর্বে আগামীদিনে নতুন কিছু দেখা যায় কিনা। কী হতে চলেছে এবার? সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top