ইডির হাতে আটক ব্যবসায়ী জয় এস কামদার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার কাকভোর থেকে বেহালায় ব্যবসায়ীর বাড়িতে লম্বা সময় ধরে তল্লাশির পর অবশেষে আর্থিক তছরূপের অভিযোগে আটক করা হল জয় এস কামদারকে। ইডি সূত্র মারফত খবর যে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জয় এস কামদার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। এদিন সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। তবে প্রথমে বাধার সম্মুখীন হন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করতে হয় তাদের বাড়ির বাইরে। অভিযোগ ওঠে, দরজা না খোলার এবং বাড়ির ভিতরে কুকুর ছেড়ে রাখার। পরে প্রবেশ করে তল্লাশি শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে।

ঢুকেই বাজেয়াপ্ত করা হয় পরিবারের সদস্যদের মোবাইল ফোন এবং আধিকারিকরা খতিয়ে দেখা শুরু করেন নথিপত্র। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর বেলা বাড়তেই জয় এস কামদারকে আটক করা হয়।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top