দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর ৪ দিনের মধ্যে প্রথম দফার ভোট। তার আগে বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। বাংলায় সমস্ত কাজ বন্ধ করলো তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা তুলে ধরে কর্মচারীদের মেল করে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে কর্মীদের ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে এবং তাঁদের সঙ্গে ফের যোগাযোগ করা হবে ১১ মের পর ও আলোচনা করা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। কর্মীদের সরকারিভাবে এমনটাই জানানো হয়েছে। কর্মীদের কাছে কর্তৃপক্ষের আবেদন, “ধৈর্য ধরুন আপনারা। পুরো আইনি প্রক্রিয়ায় আমরা সহযোগিতা করছি। বিচার মিলবেন নির্দিষ্ট সময়ে, আমরা নিশ্চিত।” সংস্থা এও জানিয়েছে যে কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোনরকম প্রয়োজন পড়লে।
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে প্রথম দফা নির্বাচনের আগে এমনটা ঘটা সমস্যা তৈরি করতে পারে ঘাসফুল শিবিরের জন্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By










