• Home
  • জেলার খবর
  • “ছেড়ে কথা বলবো না শওকতের উপর হামলা হলে” হুঁশিয়ারি মমতার

“ছেড়ে কথা বলবো না শওকতের উপর হামলা হলে” হুঁশিয়ারি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি শওকত মোল্লার প্রশংসা করার পাশাপাশি তাঁর নিরাপত্তা নিয়েও চিন্তাপ্রকাশ করেন। এছাড়াও হুঁশিয়ারি দেন বিরোধীদের।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শওকতকে জেতান, আপনারা যা চাইবেন ভাঙড়ে, তাই করে দেবো। কোনও নির্দলকে অথবা যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, একদম ভোট নয় এমন কোনও দলকে।” প্রার্থী নিরাপত্তা নিয়ে চিন্তাপ্রকাশ করে তিনি বলেন, “সিকিউরিটি তুলে নিতে চায় শওকতদের। বিজেপিকে, কোনও হামলা ওর প্রতি হলে, ছেড়ে কথা বলবো না। সাহস নেই, লড়তে পারে না আমার সঙ্গে। লড়াই করে মরছে শওকত মোল্লাদের সঙ্গে।”

একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “আমি বাঁ হাত হলে আমার ডান হাত শওকত। ছেড়ে কথা বলবো না এদের উপর অত্যাচার হলে। আমি বলছি, খেলবেন না মানুষের নিরাপত্তা নিয়ে। প্রয়োজন পড়লে আমার সিকিউরিটি তুলে নিয়ে প্রয়োজন পড়লে শওকতকে দেব। গুন্ডাদের ভয় পাই না আমি, কিন্তু ছাড়বো না বিজেপিকে।”

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top