• Home
  • জেলার খবর
  • প্রচারে বেরিয়ে মহিলা ভোটারকে হুমকির অভিযোগ কৌস্তভ বাগচীর বিরুদ্ধে

প্রচারে বেরিয়ে মহিলা ভোটারকে হুমকির অভিযোগ কৌস্তভ বাগচীর বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: প্রচারে বেরিয়ে এক মহিলা ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। আতঙ্কিত সেই মহিলা ভোটার অভিযোগ জানান টিটাগর থানায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তভ। পাল্টা আগামী ২৯ এপ্রিল ভোটবাক্সে মানুষ জবাব দেবে বলে দাবি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর।

শনিবার বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন কৌস্তভ বাগচী। এক মহিলার দাবি, কৌস্তভ নাকি বাড়ি পৌঁছে তাঁকে ভোট কাকে দেবেন প্রশ্ন করেন। জবাবে তিনি তৃণমূলের কথা বললে চটে যান বিজেপি প্রার্থী এবং হুমকি দিতে শুরু করেন। আগামী ৪ মে, ফলপ্রকাশের পর দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। ভয় পেয়ে সেই মহিলা টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কৌস্তভ বাগচীর বিরুদ্ধে।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন গেরুয়া শিবিরের প্রার্থী। তাঁর বক্তব্য, তিনি মহিলার বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন ভোট দিতে। তিনি বলেন, “উনি তৃণমূল কংগ্রেস সমর্থক বলেই বুঝতে পারি। বিভিন্ন প্রকল্পের কথা আমাকে বলতে থাকেন। আমি বলেছি যাঁকে ইচ্ছা তাঁকেই ভোট দিন। কিন্তু দুর্ব্যবহার করবেন না কেউ বাড়িতে আসলে।” তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “পরাজিত হবেন বুঝে গিয়েছে রাজ। তাই ইস্যু করতে চাইছেন এমন ছেঁদো বিষয়কে।”

তবে পাল্টা দেওয়া হয় রাজ চক্রবর্তীর তরফ থেকেও। তিনি বলেন, “কিছুতেই বিজেপি বুঝতে পারছে না যে দেখে নেওয়া, কেটে ফেলা, মেরে ফেলা সংস্কৃতি নয় বাংলার। কিছু হবে না এসব করে। মানুষ ভোটবাক্সে সব জবাব দেবে আগামী ২৯ এপ্রিল।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সেদিন কি হয়। কারা শেষহাসি হাঁসে সেটাই এখন দেখার।

Releated Posts

বিতর্কিত পোস্ট করায় সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

বিতর্কিত পোস্ট করায় পদ থেকে সরিয়ে দেওয়া হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। শনিবার তাঁকে সাসপেন্ড করা হয়…

ByByDebojit Mukherjee May 2, 2026

নাম না করে তৃণমূল নেতৃত্বকে ট্রাম্পের সঙ্গে তুলনা দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্য, “গন্ডগোল করতে পারে কাউন্টিংয়ের দিন। এখানেও আছেন একটা ডোনাল্ড ট্রাম্প। দরকার হলে বন্ধ করে দিতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top