• Home
  • জেলার খবর
  • মোদির পর পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ কে? জবাবে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়…..

মোদির পর পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ কে? জবাবে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়…..

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নরেন্দ্র মোদির পর পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ কে? ‘টিভি ৯ বাংলা’র কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এর জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার নাম নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? তিনি মনে করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর প্রধানমন্ত্রী পদের দৌড়ে আছেন ‘রাম রাজ্যের’ মুখ্যমন্ত্রী।

সেই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো আতঙ্কিত রয়েছে ‘যোগী ফ্যাক্টর’ নিয়ে। তিনি বলেন, “যোগী ফ্যাক্টর, কারণ ওরা ভয় পায় যোগীকে। তাঁকে টাইট দেওয়ার জন্য, উত্তরপ্রদেশকে টুকরো টুকরো করার জন্য টুকরো করছে সারা দেশকে।” এর সঙ্গেই তিনি দাবি করেন যে নরেন্দ্র মোদির পর যোগী আদিত্যনাথ দৌড়ে আছেন প্রধানমন্ত্রীর পদে। 

সেই সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তিনি নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর মতে, ইউপিতে নারী নির্যাতনের হার সর্বোচ্চ যোগীর শাসনকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top