• Home
  • দেশ
  • সংসদে ধাক্কা কেন্দ্রের, পাশ হল না ১৩১তম সংবিধান সংশোধনী বিল

সংসদে ধাক্কা কেন্দ্রের, পাশ হল না ১৩১তম সংবিধান সংশোধনী বিল

Image

দেবজিৎ মুখার্জি: সংসদে ধাক্কা কেন্দ্রের। বিরোধীদের ঐক্যে দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় লোকসভায় পাশ হল না মহিলাদের জন্য সংরক্ষণ ও আসন বৃদ্ধি ঘিরে ১৩১তম সংবিধান সংশোধনী বিল। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও কেন্দ্র প্রয়োজনীয় সমর্থন পায়নি সাংবিধানিক সংশোধনের জন্য।

পাশাপাশি, এতে যুক্ত ছিল আসন পুনর্বিন্যাস ও লোকসভার আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিও। কিন্তু এখানেই বিরোধীদের তরফ থেকে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে কেন্দ্র আসলে চেষ্টা করছে দেশের নির্বাচনী মানচিত্র বদলের। ভোটাভুটির আগে বিশাল তর্কাতর্কিতে জড়ায় দুই পক্ষ। বিরোধীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য, “বিশ্বাস রাখুন আমাদের উপর। পাশ করতে দিন বিল।”

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর বক্তব্য, “এটি মহিলাদের উন্নয়ন বিল ছিল। যেটা হলো, তা নারী শক্তির বিরোধিতা।” পাল্টা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, “তাদের থেকে মহিলাদের উন্নয়নের কথা শুনব না যাদের গায়ে লেগে রয়েছে হাতরাসের দাগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top