• Home
  • জেলার খবর
  • হুমায়ুন কবিরের স্টিং ভিডিও: আদালতের দ্বারস্থ হুমায়ুন

হুমায়ুন কবিরের স্টিং ভিডিও: আদালতের দ্বারস্থ হুমায়ুন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হুমায়ুন কবিরের স্টিং ভিডিও। বিষয়টি নিয়ে বর্তমানে নানা কথা চলছে বঙ্গ রাজনীতিতে। চারিদিকে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়। বলা ভালো, প্রশ্নের মুখে পড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।

এই আবহে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবীর। শুক্রবার এই ব্যাপারে মামলা দায়ের হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মামলাকারীর অভিযোগ, তাঁর ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে এই স্টিং ভিডিও ছড়ানো হয়েছে চারিদিকে। তাই অনুরোধ জানানো হয়েছে ঘটনার নিরপেক্ষ ও সম্পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়ার। মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২২ এপ্রিল। 

এবার দেখার বিষয় যে শুনানিতে কি বলে আদালত। আগামীদিনে এই মামলায় নতুন কিছু হয় কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top