• Home
  • জেলার খবর
  • সবং থেকে শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক, কী বললেন?

সবং থেকে শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: শুক্রবার সবং থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলা ভালো, রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঘাসফুল শিবিরের ডায়মন্ড হারবার সাংসদ।

শুক্রবার সবংয়ের জনসভা থেকে ঘাসফুল শিবিরের সেনাপতি পরিষ্কার করে দেন যে বাংলার মাটি বিপ্লবীদের মাটি এবং এখানে দাপট চলবে না কোনও বাইরের শক্তির। তাঁর অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মীরা শাসকদলের সমর্থকদের ভয় দেখিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন ভোটে যেতে। বৃহস্পতিবার রাতে সাথী ঘোড়াই কুইলা নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদের উপর। সেই ঘটনা নিয়ে অভিষেক বলেন, “আমার ছোট বোনের মতো সাথী। বিজেপির জল্লাদগুলো তার স্বামী শান্তনু কুইলা ও দুই বছরের শিশু কন্যাকে গিয়ে ধমকেছে। যারা আগে সিপিএম করত, এখন বিজেপি হয়েছে জার্সি পাল্টে। তারা শাসিয়ে এসেছে যাতে ভোট দিতে না বেরোয় ২৩ তারিখে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অমিত শাহ বলেছেন ২৩ তারিখ বেরোবেন না তৃণমূলের লোকেরা। ৪ মে ফল ঘোষণার দিন কলকাতায় থাকবেন যদি বাপের ব্যাটা হন আর বুকের পাটা থাকে। দেখা হবে দুপুর ১২টার পর। সেদিনই বুঝিয়ে দেব আপনি কত বড় গুন্ডা আর আপনার ক্ষমতা কতো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top