• Home
  • জেলার খবর
  • ইডি হানা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইডি হানা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: শুক্রবার বঙ্গ রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ভোটের মুখে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার সহ কালীঘাটের দলীয় নেতার বাড়িতে হানা দেওয়া হয়। নির্বাচনের আগে এই ইডি তৎপরতা নিয়ে রাজ্য রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোচবিহারের সভা থেকে একের পর এক হানা ও তদন্তের ঘটনায় ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো এবং নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বসে আছেন আজ কালো টাকার হুন্ডি নিয়ে। হানা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। হানা দিচ্ছেন প্রার্থীর বাড়িতে গিয়ে। হানা করছেন আমার প্লেনে। হামলা করছেন আমার নিরাপত্তাকর্মীদের উপর।”

গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “একটা বেহায়া, নির্লজ্জ রাজনৈতিক দল। লড়াই করতে পারেনা সামনা সামনি। ভীতু, কাপুরুষ ওদের বিসর্জন দিন।” তাঁর সংযোজন, “সবাই মাথানত করে, আমি করি না। অনেক অত্যাচার, জুলুম চলছে আমাদের উপর। এমন নির্বাচন আমি কোনওদিন দেখিনি। সমস্ত ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের কেড়ে নিয়ে কাজ করাচ্ছে বাইরের ফোর্সকে দিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top