• Home
  • জেলার খবর
  • শুক্রবার ভোরে দেবাশীষ কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের হানা

শুক্রবার ভোরে দেবাশীষ কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের হানা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার ভোরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তথা বিদায়ী বিধায়ক, দেবাশীষ কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হঠাৎ হানা আয়কর দফতরের। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাসবিহারীতে। এলাকার পরিস্থিতিও উত্তপ্ত। 

এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছান। অভিযান চালায় তাঁর নির্বাচনী কার্যালয়েও। দুই জায়গাতেই চলছে তল্লাশি অভিযান। যদিও কি কারণে এই হানা, এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। কদিন আগে তাঁকে একাধিকবার ইডি তলব করে জমি দখল সংক্রান্ত একটি মামলায়। সেই সংক্রান্ত মামলায় এই হানা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

অন্যদিকে, নির্বাচনের দোরগোড়ায় বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তৃণমূল কংগ্রেসের। তাদের অভিযোগ, এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের চাপে রাখতে। এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের একাংশ কর্মী-সমর্থক বিক্ষোভে যোগ দিয়েছেন।

Releated Posts

“ওরা সকলেই বাম নিয়ে চূড়ান্ত আতঙ্কে রয়েছে” বড় দাবি বিকাশের

বর্ষিয়ান বাম নেতার বক্তব্য, “বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। তৃণমূল-বিজেপি বাম ছাড়া অন্য কথা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top