• Home
  • জেলার খবর
  • যোগীর সভার আগে বোলপুরে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

যোগীর সভার আগে বোলপুরে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোলপুরে সভার আগে বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের সিঙ্গি এলাকায় সংঘর্ষে জড়ান তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হন।

তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের উদ্দেশ্যে প্রথমে বিজেপি নেতা-কর্মীরা উস্কানিমূলক মন্তব্য করেন এবং এরপর পতাকা ছিঁড়ে ফেলে চড়াও হয়ে মারধর শুরু করেন, যা ঘিরে শুরু হয় মারামারি। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরাই প্রথমে পতাকা ছিঁড়ে হামলা চালায়। এরপর আত্মরক্ষার স্বার্থে প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। সংঘর্ষে দুই দলেরই একাধিক জনের মাথা ফাটে এবং গুরুতর আহত হন। তাঁদের ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্র মারফত।

খবর পেয়ে বোলপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযোগ, তাদের সামনেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং হাতাহাতিতে জড়ান নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস। ঘাসফুল শিবিরের আরও অভিযোগ, সংঘর্ষের পর লাঠিসোঁটা হাতে নিয়ে বিজেপি কর্মীরা গোটা এলাকায় দাপিয়ে বেড়ান এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেন সাধারণ মানুষের মধ্যে। যদিও গেরুয়া শিবির নেতৃত্ব সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এলাকায় এক চাপা আতঙ্ক রয়েছে।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top