• Home
  • জেলার খবর
  • “বাংলায় যা দেখেছি, তা বেশ চিন্তাজনক” কেন এমনটা বললেন নির্মলার স্বামী পারকালা?

“বাংলায় যা দেখেছি, তা বেশ চিন্তাজনক” কেন এমনটা বললেন নির্মলার স্বামী পারকালা?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে পশ্চিমবঙ্গে চাঞ্চল্য তৈরি করেছে বিচারাধীন ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়া। বিষয়টি জনসম্মুখে আসতেই একেবারে বঙ্গ রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। এই আবহে বিষয়টি নিয়ে সরব হন জনপ্রিয় অর্থনীতিবিদ, তথা কেন্দ্রীয় অর্থনীতি নির্মলা সীতারমনের স্বামী, পারকালা প্রভাকর।

‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে ভোটারদের, তার প্রতিবাদে রবিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ‘এডুকেশনিষ্ট ফোরাম’। সেখানে উপস্থিত ছিলেন পারকালা প্রভাকর। নিজের বক্তব্যে তিনি বলেন, “আমি তামিলনাড়ু এবং বাংলাতে গিয়েছি। বাংলায় যা দেখেছি, তা বেশ চিন্তাজনক। কে ভোট দেবে বা দেবে না, তা এখন ঠিক করে দিচ্ছে সরকার। এসআইআর প্রক্রিয়ায় বড়জোর ২০০০ নাম বাদ যেতে পারে। কখনোই লক্ষ্যের ঘরে পৌঁছাতে পারেনা সংখ্যাটা।”

এর আগে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটদানের গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন পারকালা প্রভাকর। তাঁর দাবি, প্রায় ৫২ লক্ষ ভোট পড়ে গত ১৩ মে অন্ধ্রে রাত পৌনে বারোটা থেকে ১৪ মে রাত একটার মধ্যে, যার মধ্যে মাঝরাতের পর পড়েছিল ১৭ লক্ষ ভোট। হিসেব অনুসারে, কোথাও কোথাও একটি ২০ সেকেন্ডে, আবার কোথাও একটি করে ভোট ৬ সেকেন্ডে পড়তেও দেখা গিয়েছে, যা অসম্ভব কার্যত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top