• Home
  • জেলার খবর
  • সোনা পাপ্পুকে ঘিরে তদন্তে নয়া মোড়! ইডি তলব আইপিএস সহ ব্যবসায়ীকে

সোনা পাপ্পুকে ঘিরে তদন্তে নয়া মোড়! ইডি তলব আইপিএস সহ ব্যবসায়ীকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্বজিৎ পোদ্দার, ওরফে সোনা পাপ্পুকে ঘিরে তদন্তে নয়া মোড়! ইডির তরফ থেকে তলব করা হলো আইপিএস গৌরব লাল সহ ব্যবসায়ী জয় কামদারকে।

গত ১ এপ্রিল ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয় সোনা পাপ্পুর বাড়ি সহ মোট ৮টি জায়গায় এবং উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা ও দামি গয়না। ইডি দাবি করেছে যে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা নগদ ও ৬৭ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না। পাশাপাশি, উদ্ধার করা হয় এক বিলাসবহুল গাড়ি ও বিদেশি রিভলভারও। একই দিনে তল্লাশি চালানো হয়েছিল ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও এবং তাঁর কাছ থেকেও নগদ টাকা উদ্ধার হয় বলে জানানো হয়েছে। 

সেই সূত্রেই তাঁকে পাঠানো হয়েছে সমন। অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তৎকালীন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এবং বর্তমানে হাওড়া পুলিশে কর্মরত আইপিএস গৌরব লালকেও। ইডি সূত্র মারফত জানা গিয়েছে এই তদন্ত শুরু হয়েছে রাজ্য ও কলকাতা পুলিশের তরফ থেকে দায়ের করা বেশকিছু এফআইআরের ভিত্তিতেই। যদিও মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনো অধরা এবং তল্লাশি চলছে তাঁর খোঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top