দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: রবিবার খণ্ডঘোষের সভা দিয়ে দিনের প্রচার শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চাকরি ইস্যুতে তিনি আক্রমণ করেন কেন্দ্র সরকারকে। শুধু তাই নয়, রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে নাকি চাকরি হয় না বলছে? কজন নিয়েছো তোমাদের ডিফেন্সে? গ্যাংম্যান পর্যন্ত নেই রেলে, পূরণ করোনি একটাও শূন্যপদ। দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে বছরে, দিতে পারোনি একটাও।” পাল্টা রাজ্যের সাফল্যের হিসেব তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বাংলায় দুই কোটি মানুষের কর্মসংস্থান করেছি এবং ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি।”
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, বছরে দুই কোটি চাকরি নিয়ে বিজেপিকে এর আগেও একাধিকবার কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে বিজেপির তরফ থেকেও পাল্টা দেওয়া হয়।



By










