• Home
  • জেলার খবর
  • ফের ভোটের মুখে উত্তপ্ত ভাঙর, নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলা

ফের ভোটের মুখে উত্তপ্ত ভাঙর, নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলা

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ফের ভোটের মুখে উত্তপ্ত ভাঙর। বিদায়ী বিধায়ক, তথা আইএসএফ প্রার্থী, নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কনভয় লক্ষ্য করে ছোড়া হয় ইট, যার আঘাতে গাড়ির পিছনের কাচ ভাঙ্গে নওশাদের সিকিউরিটি গার্ডের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাঙরের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

আইএসএফের অভিযোগ, হামলা করা হয় চড়িশ্বর এলাকায় সভা করে ফেরার পথে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আইএসএফ কর্মীদের প্রশ্ন, নওশাদের কনভয় যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিল পুলিশ? এর প্রতিবাদে তাঁরা অবরোধ করেন বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড়। আবার ঘটকপুকুরে আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখান ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে।

যাবতীয় সব অভিযোগ অস্বীকার করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। একটি ছবিতে দেখিয়ে তিনি বলেন, “সারাদিন আইএসএফের পতাকা মেরেছে এই ছেলেটি। ছেলেটির ছবি আছে নওশাদের সঙ্গে।” তাঁর অভিযোগ, নিজেরাই গাড়িতে হামলা চালিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে আইএসএফের কর্মীরা।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top