• Home
  • কলকাতা
  • Suvendu Adhikari: মোবাইল-ট্যাবের টাকা অতীত! পড়ুয়াদের দেওয়া হবে পড়াশোনার অন্য আধুনিক সরঞ্জাম

Suvendu Adhikari: মোবাইল-ট্যাবের টাকা অতীত! পড়ুয়াদের দেওয়া হবে পড়াশোনার অন্য আধুনিক সরঞ্জাম

Chief Minister Subhendu Adhikari announces end to mobile and tab grants to students during Trinamool era

তৃণমূল সরকারের আমলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মোবাইল ও ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হতো, তবে এবার সেই প্রথা বন্ধ হচ্ছে। শনিবার রাইজিং ভারত সামিটের ইস্ট এডিশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “পড়ুয়াদের মোবাইল আসক্তি কমাতে মোবাইল দেওয়া বন্ধ করতে হবে। মোবাইল থেকে শিশুদের দূরে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরও সামাজিক দায়িত্ব রয়েছে।” তিনি গুজরাট মডেল অনুসরণের কথা উল্লেখ করে বলেন, “মোবাইল দেওয়া যাবে না, পড়াশোনার জন্য অন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হবে।”

শুভেন্দু আরও জানান, তৃণমূলের সময় শুধু নির্দিষ্ট সম্প্রদায়ের ছাত্রছাত্রী স্কলারশিপ পেত, যা বন্ধ করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে।

রাজ্য সরকার পড়ুয়াদের মোবাইল ও ট্যাব কেনার টাকা দেওয়া বন্ধ করে তাদের পড়াশোনায় সহায়ক অন্যান্য আধুনিক সরঞ্জাম প্রদানের উদ্যোগ নিচ্ছে।

Scroll to Top