• Home
  • জেলার খবর
  • পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে আবারও শহরে ইডি হানা। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে শনিবার সকালে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছান আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। 

এসএসসি মামলায় একাধিকবার তলব করা হলেও পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত হতে পারেননি অসুস্থতার কারণ দেখিয়ে। তিনি আগেই জানিয়েছিলেন যে দরকারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ভিডিও কনফারেন্সে বা বাড়িতে গিয়ে। মনে করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ ইডির।

এদিকে ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয়েছে ‘মিডলম্যান’ প্রসন্ন কুমার রায়ের নিউটাউনের অফিসেও। নির্বাচনের আগে ইডির এই তল্লাশি অভিযান নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শাসকদলের একাংশের অভিযোগ, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

Releated Posts

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top