• Home
  • জেলার খবর
  • আরও বিপাকে হুমায়ুন, এজেইউপি ছাড়লেন খোবায়েব আমিন

আরও বিপাকে হুমায়ুন, এজেইউপি ছাড়লেন খোবায়েব আমিন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা স্টিং ভিডিও জনসম্মুখে আসতেই ভোটের মুখে মিম হাত ছেড়ে দেয় হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির। এবার সেই চাপ আরো বাড়ল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিন পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি জানান যে তিনি হুমায়ুন কবিরকে তাঁর পদত্যাগ পাঠিয়েছেন। 

পাশাপাশি, একাধিক প্রশ্নও তোলেন এজেইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে। খোবায়েব আমিনের বক্তব্য, “আমরা দেখেছি, আম জনতা উন্নয়ন পার্টি ভোটে লড়ছে একটা দলকে সুবিধা পাইয়ে দিতে। বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে হুমায়ুনের ফোনে। প্রশ্ন করলে উনি বলেন, বিধানসভায় যাই। সৌজন্যমূলক ফোন আসে।”

বাবরি মসজিদ তৈরি নিয়েও প্রশ্ন তোলেন খোবায়েব আমিন। তাঁর বক্তব্য, “৩-৪ মাস আগে যেই দলটা তৈরি হলো, কী করে তারা কোটি কোটি টাকা খরচ করছে? হেলিকপ্টার পাচ্ছে? আমি সভাপতি হিসেবেই এই টাকার উৎস জানতে পারিনি। হুমায়ুন কবীর তাঁর ছেলের কাছ থেকে টাকা নিতেন বলতেন। চেষ্টা করেছি সেই অর্থের উৎস খুঁজতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top