• Home
  • জেলার খবর
  • ফের রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে রাজ্যে ইডি হানা

ফের রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে রাজ্যে ইডি হানা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে ফের সক্রিয় ইডি। শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে ভোর থেকে কলকাতা সহ বেশ কয়েকটি রাজ্যের বিভিন্ন জেলায় তারা চালায় তল্লাশি অভিযান। 

ইডি সূত্র মারফত জানা গিয়েছে যে এই ব্যাপারে অনেকদিন ধরেই তদন্ত চলছে। এর আগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেককে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে তাঁরা ছাড়া পায় জামিনে। তবুও ইডি তদন্ত চালিয়ে যাচ্ছে মামলার গভীরে পৌঁছতে। এদিন ভরে কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি তল্লাশি চালানো হয় বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়া সহ মোট ১২টি জায়গায়। তদন্তকারীরা বেশ কয়েকটি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে থানা দিয়ে সংগ্রহ করেছেন নথি ও তথ্য।

সম্প্রতি এই মামলায় গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করি উঠে আসে বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম। সেই সূত্র ধরেই চালানো হচ্ছে এই অভিযান। জানা গিয়েছে, তল্লাশি চালানো হয়েছে কলকাতার পোদ্দার কোর্ট, মিন্টো পার্ক ও লর্ড সিনহা রোডের মতো এলাকাতেও। এবার দেখার বিষয় যে ভোটের আগে এই ব্যাপারে কোনও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top