• Home
  • জেলার খবর
  • প্রচারে বেরিয়ে বিক্ষোভের সম্মুখীন অভয়ার মা

প্রচারে বেরিয়ে বিক্ষোভের সম্মুখীন অভয়ার মা

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: এবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের সম্মুখীন হলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের মা, তথা পানিহাটির বিজেপি প্রার্থী, রত্না দেবনাথ। বুধবার তিনি বাড়ি বাড়ি প্রচার করছিলেন পানিহাটি ৬ নম্বর ওয়ার্ডে হরিমোহন চ্যাটার্জি রোডে। অভিযোগ, এক বাড়ির ব্যালকনি থেকে এক মহিলা তাঁকে কটাক্ষ করেন। আরো কয়েকজন মহিলা তাঁকে বলেন জয় বাংলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা সহ গোটা পানিহাটিতে।

অভয়ার মায়ের অভিযোগ, “যখন যাচ্ছিলাম প্রচারে, জয় বাংলা স্লোগান দিচ্ছিল একদল। তারা আক্রমণ করেনি আমাকে। পরে ঘুরে যখন অন্য গলি দিয়ে ফের আসি, তখন তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি, আশাকর্মী একদম সামনে এসে স্লোগান দিতে থাকে জয় বাংলা বলে। ফুল ছিটিয়ে দেয় আমার গায়ে। মারার চেষ্টা করে আমার সামনে এসে। আমার চুলে একটু লেগেছে। কিন্তু গায়ে লেগেছে আমার কর্মীদের। খুবই ভয় পেয়েছে আমাকে তৃণমূল। তাই করছে এসব।”

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, “আমি আগেও বলেছি কোনও কথা বলবো না কাকিমা সম্পর্কে। বলছি না এখনো। তবে সাধারণত দেখি, কোনও দলের প্রার্থী প্রচারে গেলে পাড়ায়, সঙ্গে থাকেন সেই পাড়ার লোকেরা। এখানে প্রচারে এসেছিলেন যাঁরা, তাঁরা নন পাড়ার। মহিলারা বাড়ির পোশাকে দাঁড়িয়েছিলেন। ‘লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে’ তাঁদের বলছে। নানারকমের মন্তব্য করছেন। তখন তাঁরা বলেছেন, ‘কেন এ সব কথা বলছেন আপনারা?’ আর আমি তো সংবাদমাধ্যমেই ভিডিয়ো দেখলাম, ওই মহিলাদের পুরুষরা এসে গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এটা নিয়ে প্রার্থী বলছেন না কেন?”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top