কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী রাকেশ সিং

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জল্পনার অবসান! গেরুয়া শিবিরের তরফ থেকে কলকাতা বন্দর থেকে প্রার্থী করা হলো সম্প্রতি জামিন পাওয়া রাকেশ সিংকে। এমনটা যে হতে পারে তা একপ্রকার মনেই করা হচ্ছিল। অবশেষে সেটাই হল। 

কলকাতা বন্দর কেন্দ্রে রাকেশ সিংয়ের প্রধান বিরোধী শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম। প্রার্থী ঘোষণা হওয়ার পরই তিনি সক্রিয়ভাবে প্রচার করতে নেমে পড়েন। একাধিক ওয়ার্ডে গৃহসংযোগ কর্মসূচি করতে দেখা যায় তাঁকে। বলা ভালো, বিষয়টি নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। 

প্রসঙ্গত, মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর ও রাহুল গান্ধীর পোস্টারে কালি মাখানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল রাকেশ সিংকে। বহুদিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে দিন দুয়েক আগে তিনি জামিন পান। এবার বিজেপির তরফ থেকেও তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়েছে কলকাতা বন্দরে। সুতরাং লড়াই যে এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কে জয় পায়, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top