• Home
  • জেলার খবর
  • জ্ঞানেশের বিরুদ্ধে বিরোধীদের অপসারণের প্রস্তাব খারিজ দুই কক্ষে

জ্ঞানেশের বিরুদ্ধে বিরোধীদের অপসারণের প্রস্তাব খারিজ দুই কক্ষে

Image

দেবজিৎ মুখার্জি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের অপসারণের প্রস্তাব খারিজ লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই। এই সিদ্ধান্তে তীব্র ক্ষুব্ধ বিরোধীরা।  বিশেষ করে তীব্র ক্ষোভপ্রকাশ করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। 

গত ১২ই মার্চ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনা হয়েছিল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ডিএমকে সহ একাধিক বিরোধী দলের তরফ থেকে। প্রস্তাবে সই করেন ১৯৩ জন বিরোধী সাংসদ। অবশেষে তিন সপ্তাহ পর সোমবার পরিষ্কার হয় যে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের তরফ থেকে। 

বিরোধীদের অভিযোগ, কিসের ভিত্তিতে প্রস্তাব খারিজ করা হয়েছে, সেই ব্যাপারে কোনও কারণ জানানো হয়নি। ঘাসফুল শিবিরের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তের দ্বারা সংসদের মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি চেষ্টা চলছে বিরোধীদের কণ্ঠরোধ করার। 

রাজনৈতিক মহলের একাংশের মতে, যেই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানকার বিজেপি বিরোধী দল গুলির কাছে এটি একটি বড় ধাক্কা। সেক্ষেত্রে বিরোধীদের পরবর্তী পরিকল্পনা কি হয়, সেটা নজরে রাখার মতো বিষয়। এবার দেখার আগামীদিনে কি হয়। এর কোনও প্রভাব ভোটে পড়ে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top