• Home
  • জেলার খবর
  • মোথাবাড়ি কাণ্ডে কঠোর অবস্থান শীর্ষ আদালতের! কী বক্তব্য তাদের?

মোথাবাড়ি কাণ্ডে কঠোর অবস্থান শীর্ষ আদালতের! কী বক্তব্য তাদের?

Image

দেবজিৎ মুখার্জি: মোথাবাড়ি কাণ্ডে কঠোর অবস্থান শীর্ষ আদালতের। বিচারকদের উপর আক্রমণের ঘটনায় চিন্তাপ্রকাশ করে কোর্টের পরিষ্কার বার্তা , কড়া পদক্ষেপ নেওয়া হবে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে।

সোমবার শুনানির সময়ে আদালতের তরফ থেকে জানানো হয় যে রাজ্য প্রশাসনের দায়িত্ব নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ট্রাইব্যুনালের কাজ বিনা বাধায় চালানোর জন্য। পাশাপাশি, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। রাজ্যে জানায় যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, যাঁদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে মোফাক্কেরুল ইসলাম ও শাহজাহান আলিকে।

আদালতের নির্দেশ, ধৃত অভিযুক্ত ও তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি এনআইএর হাতে তুলে দিতে হবে। শুনানিতে একটি ভিডিও পেশ করা হয়। জানা গিয়েছে, সেখানে এক বিচারকের আতঙ্কিত আর্তনাদ শোনা যায়। তা দেখার পর প্রধান বিচারপতি জানান, যদি পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা আদালত নিজেই নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top