• Home
  • জেলার খবর
  • মোথাবাড়ি কান্ড ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে একহাত মমতার

মোথাবাড়ি কান্ড ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে একহাত মমতার

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: সোমবার নদীয়ার নকাশিপাড়ায় জনসভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোথাবাড়ি কান্ড নিয়ে নামোর করা মন্তব্যের পাল্টা দেওয়ার পাশাপাশি পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি নিয়েও তিনি গেরুয়া শিবিরকে নিশানা করেন।

মোথাবাড়ি কান্ড নিয়ে মোদির করা মন্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি কোথায় ছিলেন মোথাবাড়ির ঘটনার সময়ে? আমরা কোনও হামলাকে সমর্থন করি না। ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপনারা হাত মিলিয়েছেন। নির্দোষদের গ্রেফতার করছেন দোষীদের না করে।”

জাতীয় নিরাপত্তা ইস্যুতেও এদিন আওয়াজ তোলেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি, পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইস্যুকে ঘিরে প্রধানমন্ত্রীকে টার্গেট করে তিনি বলেন, কলকাতাকে নিশানা করার কথা পাকিস্তানের মন্ত্রী বলেন কী করে? কেন গতকাল এসে মোদি বললেন না যে পদক্ষেপ করব? চুপ কেন? পদক্ষেপ কেন করা হল না পাকিস্তানের বিরুদ্ধে? কে এমন কথা বলিয়েছেন মন্ত্রীকে দিয়ে? তদন্ত চাই। মানব না আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে।”

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top