• Home
  • জেলার খবর
  • শপথ গ্রহণের দ্বারা আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নিলেন বাংলার পাঁচ প্রতিনিধি

শপথ গ্রহণের দ্বারা আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নিলেন বাংলার পাঁচ প্রতিনিধি

Image

দেবজিৎ মুখার্জি: সোমবার শপথ গ্রহণের দ্বারা আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নিলেন বাংলার পাঁচ প্রতিনিধি। 

এদিন শপথ নেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার , বিশিষ্ট আইনজীবী মেনকা গোস্বামী, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সঙ্গীতশিল্পী, তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বাবুল সুপ্রিয়। পাশাপাশি, শপথ নেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁদের সকলকে শপথবাক্য পাঠ করান উপরাষ্ট্রপতি, তথা রাজ্যসভার চেয়ারম্যান, সিপি রাধাকৃষ্ণান। ৫ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। 

গত ৫ মার্চ তাঁরা মনোনয়ন জমা দেন। ৯ মার্চ তাঁরা জয় পান প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। সোমবার রাজনৈতিক কেরিয়ার শুরু হল কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারের। বাংলার পাশাপাশি এদিন তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র মিলিয়ে শপথ গ্রহণ করেন মোট ১৯ জন সাংসদ। এর দ্বারা রাজ্যসভায় শুরু হলো নতুন মেয়াদের কার্যক্রম।

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top