• Home
  • জেলার খবর
  • হাজরা মোড়ে পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে ঘিরে উত্তেজনা

হাজরা মোড়ে পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে ঘিরে উত্তেজনা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: হাজরা মোড়ে টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে ঘিরে চরম উত্তেজনা। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশ তাঁকে হাজরা মোড়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখে। এগোতে বাধা দেওয়া হয় নিরাপত্তার কারণ দেখিয়ে। 

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের সঙ্গে উত্তপ্ত তর্কাতর্কিতে জড়ান তাঁরা, যা চোখের নিমেষে বড় আকার নেয়। অন্যদিকে, আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরেও ছিল ভরপুর উত্তেজনা। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় গোটা এলাকা। সেখানে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা মুখোমুখি হন এবং ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন।

বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি স্বাভাবিক করতে। পুলিশের বক্তব্য, এই পদক্ষেপ নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। তবে পাপিয়া অধিকারীর অভিযোগ, দেরি করিয়ে দেওয়ার জন্য তাঁকে আটকে রাখা হয়েছে ইচ্ছা করে। তিনি বলেন,  “পুলিশ বলছে আমাকে নিরাপত্তা দিতে পারবে না তাই এই পদক্ষেপ। কিসের পুলিশ যদি নিরাপত্তাই না দিতে পারে? পুলিশ এতো চটিচাটা হয়ে গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top