• Home
  • জেলার খবর
  • ভোটারদের উপর নজরদারি, কমিশনে অভিযোগ শুভেন্দুর

ভোটারদের উপর নজরদারি, কমিশনে অভিযোগ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কমিশনে অভিযোগ বিরোধী দলনেতা, তথা বিজেপির নন্দীগ্রাম ও ভবানীপুরের প্রার্থী, শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, যখন তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন, তখন সেই এলাকায় মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ, যাঁরা সংগ্রহ করছিলেন তাঁর সঙ্গে যোগাযোগ করা ভোটারদের নাম-পরিচয় ও ঠিকানা।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, এমন পদক্ষেপের দ্বারা ভয় তৈরি করা হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে, যাতে তাঁরা নিজেদের মত প্রকাশ না করতে পারেন নির্দ্বিধায়। এই ঘটনাকে তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভোটারদের ভয় দেখানো বলে। বিরোধী দলনেতার মতে, এটি অবাধ ও সুষ্ঠু ভোটের বিরোধী এবং বেশ উদ্বেগজনক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন।

এবার দেখার বিষয় যে আসন্ন দিনগুলিতে এই ঘটনা নিয়ে আর কি হয়। জল কতদূর গড়ায় বা এই লড়াই অন্য রূপ নেয় কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। কী হতে চলেছে সামনের দিনগুলিতে? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top