• Home
  • জেলার খবর
  • “এদের পাপের হিসাব হবে” কোচবিহারের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মোদির

“এদের পাপের হিসাব হবে” কোচবিহারের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলা ও গোটা রাজ্য রাজনীতি। নানা জায়গায় প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি। নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছে বাম কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও।

রবিবার কোচবিহারে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি, একাধিক প্রতিশ্রুতিও দেন। এছাড়া ভোটারদের আইনের উপর ভরসা রাখার বার্তা দেন। তিনি বলেন, “আপনাদের আর একটি কথা বলব, ভোটের দিন যতই ভয় দেখাক তৃণমূলের গুন্ডারা, ভরসা রাখুন আইনের উপর। ভোটে বাংলা থেকে আতঙ্ক পালিয়ে যাবে। জেগে উঠবে ভরসা।”

এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে ভয়হীন বাংলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, এদের পাপের হিসাব হবে ভোটের পর। হিসেব নেওয়া হবে ধরে ধরে। আইন নিজের কাজ করবে ৪ মের পর। এবার ন্যায় হবে, যত বড়ই গুন্ডা হোক না কেন।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top