• Home
  • জেলার খবর
  • “জঙ্গলরাজ চলছে মহা জঙ্গলরাজ” মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির

“জঙ্গলরাজ চলছে মহা জঙ্গলরাজ” মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: মোথাবাড়ি কাণ্ডে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোচবিহারের সভা থেকে তিনি এই ইস্যুতে একহাত নিলেন ঘাসফুল শিবিরকে। প্রধানমন্ত্রী বলেন, “এদের থেকে আশা করা যায় না বাংলার সুরক্ষার দায়িত্ব। গোটা বিশ্বের মানুষ দেখেছে কদিন আগে যাওয়া হল।”

রাজ্যে জঙ্গলরাজ চলছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূলের জঙ্গলরাজ চলছে মহা জঙ্গলরাজ। এভাবে নিশানা করা হয় বিচার বিভাগীয় আধিকারিকদের? পাপের ঘড়া পূর্ণ হয়েছে তৃণমূলের। তৃণমূল আইনশৃঙ্খলার শবযাত্রা বের করেছে পশ্চিমবঙ্গে। যেখানে সুরক্ষিত নন বিচারকরা, সেখানে কী হবে সাধারণ মানুষের? কীভাবে বিচারপতিদের ওপর অত্যাচার, গোটা দেশ দেখেছে।”

এবার দেখার বিষয় যে এই ঘটনার জল আর কতদূর গড়ায়। আগামীদিনে এই পর্বে আর কি কি দেখা যায়, সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top