• Home
  • জেলার খবর
  • ‘অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট’ থেকে বাদ দিয়েছিলেন সোনা পাপ্পুর নাম, সাসপেন্ড কসবা থানার ওসি

‘অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট’ থেকে বাদ দিয়েছিলেন সোনা পাপ্পুর নাম, সাসপেন্ড কসবা থানার ওসি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতা পুলিশে ব্যাপক রদবদলের মাঝে কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে সাসপেন্ড কমিশনের। তদন্ত করে দেখা যায় যে বিশ্বজিৎ পোদ্দার ,ওরফে সোনা পাপ্পুর, নাম তিনি বাদ দিয়েছিলেন পুলিশের ‘অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট’ থেকে। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয় তাঁর বিরুদ্ধে। 

কসবা ও ঢাকুরিয়া এলাকায় আতঙ্কের আরেক নাম সোনা পাপ্পু। তোলাবাজি থেকে শুরু করে বেআইনি নির্মাণ, গোষ্ঠীদ্বন্দ্বে উস্কানির মতো একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবুও তাঁর নাম কীভাবে বাদ পড়ল ‘অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট’ থেকে, তা নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন।

পুলিশ এই বিষয়টি জানতে পারে সম্প্রতি গোলপার্ক সংলগ্ন এক অশান্তির ঘটনায় তদন্তে নেমে। এরপরই বিষয়টি খতিয়ে রাখা হয় উচ্চপদস্থ কর্তৃপক্ষের তরফ থেকে এবং ব্যবস্থা নেওয়া হয় কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে। নির্বাচনের আগে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই বেশ কয়েকটি থানার ওসিদের বদলি করা হয়েছে কমিশনের নির্দেশে।

Releated Posts

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ভরসা রাখুন দিদির প্রতি” জায়গায় জায়গা হামলা নিয়ে বার্তা মমতার

তাঁর বক্তব্য, “সকলে শান্ত থাকবেন, সংযত থাকবেন। ভরসা রাখুন দিদির প্রতি। ভরসা রাখুন বাংলা মানুষের প্রতি। বাংলার মা-মাটি-মানুষের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ওরা সকলেই বাম নিয়ে চূড়ান্ত আতঙ্কে রয়েছে” বড় দাবি বিকাশের

বর্ষিয়ান বাম নেতার বক্তব্য, “বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। তৃণমূল-বিজেপি বাম ছাড়া অন্য কথা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top