• Home
  • জেলার খবর
  • “আমার মাতৃভূমি এটাই” তৃণমূলের ‘বহিরাগত’ খোঁচা প্রসঙ্গে বললেন লিয়েন্ডার

“আমার মাতৃভূমি এটাই” তৃণমূলের ‘বহিরাগত’ খোঁচা প্রসঙ্গে বললেন লিয়েন্ডার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২০২১ সালে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ঘাসফুল শিবিরের। সম্প্রতি, ভোটের আগে, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরই শাসক শিবিরের তরফ থেকে তাঁকে ‘বহিরাগত’ বলে সমাজমাধ্যমে খোঁচা দেওয়া শুরু হয়। 

শনিবার এই ব্যাপারে জবাব দিলেন টেনিস কিংবদন্তি। সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠক করে লিয়েন্ডারের বক্তব্য, “কলকাতায় আমার জন্ম। আমার মাতৃভূমি এটাই। টেনিসে হাতেখড়ি হয়েছে কলকাতার সাউথ ক্লাবে। ছোট থেকে খেলাধুলো করেছি কলকাতা ময়দানেই। পড়াশোনা করেছি লা মার্টিনিয়ার স্কুলে। যা কিছু খেলা জীবনে শিখেছি, সেটা কলকাতা থেকেই।” রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর সমালোচনা করে তিনি বলেন, “একটাও ইনডোর টেনিস কোর্ট এখানে নেই। এখানকার বাচ্চারা এত গরম, বর্ষায়খেলতে পারে না। কোনও আলাদা স্টেডিয়াম বাংলায় নেই টেনিসের জন্য।”

এদিন টেনিস কিংবদন্তি এও দাবি করেন যে সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, “আমি সবটা খুলে বলেছি প্রধানমন্ত্রীকে। ওনাকে বলেছি, আমি বৃদ্ধাশ্রমে পরিণত হতে দেব না বাংলাকে। বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে চাই, আমার স্বপ্ন এটা। ব্রেন ড্রেন হতে দেবো না পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের। আমার বহু পরিকল্পনা আছে ক্রীড়া ও ক্রীড়া শিক্ষার পাশাপাশি পরিকাঠামো ও ইন্ডাস্ট্রি নিয়েও।”

Releated Posts

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top