• Home
  • জেলার খবর
  • দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা নওশাদের

দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা নওশাদের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিলেন আইএসএফ প্রধান, তথা বিদায়ী বিধায়ক, নওশাদ সিদ্দিকী।

শনিবার মিছিল শুরু হয় সিপিএমের জেলা কমিটির কার্যালয় থেকে। উপস্থিত ছিলেন বহু বামফ্রন্ট ও আইএসএফ কর্মী-সমর্থক। হাতে দলীয় পতাকা ও স্লোগান দিতে দিতে নওশাদ সিদ্দিকী পায়ে হেঁটে নমিনেশন ফাইল করতে যান। জমার পর দেখার মতো ছিল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। আবার মিছিল করে তাঁরা ফিরে আসেন সিপিএমের দলীয় কার্যালয়ে। সেখানে একটি ছোট্ট বৈঠকও করেন নওশাদ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, “এটা ২০২৩ না ২০২৬। মানুষ এখন বুঝে গেছে তৃণমূল-বিজেপির খেলা। আগের নির্বাচনে আমি ২৬ হাজার ভোটে জিতেছি। তখন পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল। আর আগামী নির্বাচনেও আমাদের সঙ্গেই থাকবে মানুষ।”

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top