• Home
  • জেলার খবর
  • “আসন বাড়বে তৃণমূলের” মনোনয়ন জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ চন্দ্রিমার

“আসন বাড়বে তৃণমূলের” মনোনয়ন জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ চন্দ্রিমার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: শনিবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিয়ে রাজ্যের বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দলের জয় সম্পর্কে প্রকাশ করলেন আত্মবিশ্বাস। তাঁকে প্রার্থী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দাবি করেন যে ঘাসফুল শিবিরের আসনসংখ্যা বাড়বে এবং পঞ্চাশের নিচে নামবে বিজেপি।

সাংবাদিকদের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ১১০ উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে তিনি আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করে সুযোগ দিয়েছেন লড়াইয়ের।”

দলের জয় সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের দলের সঙ্গে প্রত্যাশা মানুষ থাকবে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবে চতুর্থবারের জন্য। আর তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে আসন্ন নির্বাচনে। আর ৫০এর নিচে নামবে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top