• Home
  • জেলার খবর
  • “এখানে এসে কথা বলুন তাদের সঙ্গে যাদের নাম কেটেছেন” শাহকে চ্যালেঞ্জ মমতার

“এখানে এসে কথা বলুন তাদের সঙ্গে যাদের নাম কেটেছেন” শাহকে চ্যালেঞ্জ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, মালদহ: ভোটমুখী বাংলা একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম মোথাবাড়ি কান্ড। ঘটনাকে ঘিরে এখনো উত্তেজনা রয়েছে গোটা মালদহে। এমন পরিস্থিতিতে শনিবার জেলায় তিনটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকচকের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তিনি নিশানা করেন।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল মাঠে জনসভা করেন। সেখানে উন্নয়নের হিসেব তুলে ধরার পাশাপাশি এসআইআর ইস্যু নিয়ে ফের আওয়াজ তোলেন। কমিশনকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “সব মানুষের ভোটাধিকার কেটে দিলে কে ভোটটা দেবে? বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন? গণতন্ত্রের পরিহাস হচ্ছে বিজেপির দালালি করতে গিয়ে। বেছে বেছে সংখ্যালঘু, তফসিলি ও জনজাতিদের ভোট দিল্লি থেকে বাদ দেওয়া হচ্ছে।”

এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমি চ্যালেঞ্জ করছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখানে এসে কথা বলুন তাদের সঙ্গে যাদের নাম কেটেছেন।” পাশাপাশি, তিনি নাম বাদ যাওয়াদের পরামর্শও দিয়েছেন ট্রাইবুন্যালে আবেদন করার। একসাথে গেরুয়া শিবিরকে আক্রমণ করে তাঁর বক্তব্য, “কোনও ধর্ম নেই এদের, দাঙ্গা বাধানোই একমাত্র ধর্ম এদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top