• Home
  • জেলার খবর
  • শাস্তির সম্মুখীন হতে হয়েছে অভিষেককে! কী কারণে?

শাস্তির সম্মুখীন হতে হয়েছে অভিষেককে! কী কারণে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি আইপিএলের প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু ম্যাচ শেষে শাস্তির সম্মুখীন হতে হয়েছে দলের তারকা ওপেনার অভিষেক শর্মাকে। 

ঠিক কোন আচরণের জন্য স্বাস্তির সম্মুখীন হতে হয়েছে অভিষেককে, তা উল্লেখ করা হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে। তবে মাঠের মধ্যে তরুণ তারকা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, যা ধরা পড়েছে স্টাম্প মাইকে। এমন আচরণ মাঠের মধ্যে করলে তাঁকে শাস্তি পেতেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আচরণবিধির ২.৩ ধারা অনুসারে। নিয়ম অনুযায়ী, তাঁর টাকা খসবে।

লেভেল ওয়ান অপরাধের অভিযোগ উঠেছে অভিষেক শর্মার বিরুদ্ধে। তা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। বোর্ডের আচরণবিধির ২.৩ ধারা অনুসারে, তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচ রেফারির তরফ থেকে। তবে যেহেতু লেভেল ওয়ান অপরাধ, তাই তাঁকে পড়তে হচ্ছে না নির্বাসনের মুখে। শুধু তাই নয়, পেতে হচ্ছে না ডিমেরিট পয়েন্টও।

Releated Posts

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি আক্রমণ করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক দলের দুই প্রভাবশালী নেতা শশী…

ByByDebojit Mukherjee May 1, 2026

“এমন নাটক শুধু ওনাকেই মানায়” স্ট্রংরুম পাহারাকে নাটক তকমা অধীরের

অধীর চৌধুরীর বক্তব্য, “সবসময় সিসিটিভিতে মনিটরিং হয় স্ট্রংরুমের ভেতরটা। সিসিটিভি দেখলেই বোঝা যায় সেখানে কী চলছে। জানিনা কেন…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top