• Home
  • জেলার খবর
  • মোফাক্কেরুল ইসলামকে নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তের, কী বললেন?

মোফাক্কেরুল ইসলামকে নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তের, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ ও বিচারকদের ঘিরে রাখার ঘটনা। জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। ইতিমধ্যেই ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁর মধ্যে অন্যতম মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে তিনি সিআইডির হাতে গ্রেফতার হন বাগডোগরা বিমানবন্দর থেকে।

মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা নিয়ে বিস্ফোরক কথাবার্তা তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কী বক্তব্য তাঁর? তিনি প্রশ্ন তোলেন, “খতিয়ে দেখা দরকার কোনও যোগসূত্র রয়েছে কিনা মোফাক্কেরুলের সঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক ও দলের সংখ্যালঘু সেলের সভাপতির।”

এদিন সুকান্ত মজুমদার বলেন, “আমাদের কাছে খবর আছে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি শাখা নেপালে পালিয়ে যাওয়ার সময়ে। এ মূল উস্কানিদাতা। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা। তাই কার হয়ে কাজ করছে, তা ভালো করে তদন্ত করে দেখা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top