• Home
  • জেলার খবর
  • বড় সিদ্ধান্ত কমিশনের, সিবিআই নয়, মোথাবাড়ি কান্ডের তদন্ত করবে এনআইএ

বড় সিদ্ধান্ত কমিশনের, সিবিআই নয়, মোথাবাড়ি কান্ডের তদন্ত করবে এনআইএ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে মোথাবাড়ি কান্ড। বিচারকদের ঘেরাও ও আটকে রাখা ও হামলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাঁর মধ্যে অন্যতম মোথাবাড়ির আইএসএফ প্রার্থী। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্তও। কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে প্রয়োজন হলে সিবিআই বা এনআইএ তদন্ত করানো যেতে পারে এবং সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। 

এবার এই ঘটনা নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কী সেই পদক্ষেপ? ঘটনাকে কেন্দ্র করে কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নেয় কমিশন। তদন্তকে ঘিরে শুরু হয় একাধিক আলোচনা হয়। প্রথমদিকে কমিশনের কলকাতা দফতর সূত্র মারফত জানা গিয়েছিল যে তদন্ত করতে পারে সিবিআই। কিন্তু পরে কমিশনের তরফ থেকে জানানো হয় যে জাতীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হচ্ছে ঘটনার তদন্তভার। চলতি মাসের ৬ তারিখে এনআইএ প্রাথমিক রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে।

এবার দেখার বিষয় যে এই ঘটনাকে কেন্দ্র করে আগামীদিনে আর কি হয়। ফের পরিস্থিতি উত্তপ্ত হয় কিনা বা ভোটের আগে বিষয়টি গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সে ক্ষেত্রে দেখার যে আসন্ন দিনগুলিতে আর কি হয়।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top