• Home
  • জেলার খবর
  • নাম না করে ওয়েসি-হুমায়ুনকে আক্রমণ মমতার, কী বললেন?

নাম না করে ওয়েসি-হুমায়ুনকে আক্রমণ মমতার, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদীঘির সভা থেকে, নাম না করে, ওয়েসি ও হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, ভিনরাজ্য থেকে এসে উত্তেজনা ছড়ানো এবং সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে।

এদিন মুর্শিদাবাদের সভা থেকে মালদার অশান্তি নিয়ে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে ওয়েসি ও হুমায়ুন কবিরকে আক্রমণ করে তিনি বলেন, “কেউ উড়ে এল হায়দ্রাবাদ থেকে, আপনাদের কয়েকটা গদ্দারকে দিয়ে উত্তেজিত করল বিজেপি, আর রাস্তা অবরোধ করল আপনাদের দিয়ে, ঘেরাও করলো জাজদের, কী হল রেজাল্ট?

তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবে বলে হায়দ্রাবাদ থেকে এখানে ওরা উড়ে এসেছে। কিন্তু মাথায় রাখবেন বাংলাকে বিক্রি করতে চায়, ভাগ করতে চায় বিজেপি। সব কেড়ে নেবে বিজেপি, বন্ধ করে দেবে মাছ-মাংস খাওয়া, এটা না চাইলে জোট বাঁধুন হিন্দু-মুসলমান, এটা গণতন্ত্রের লড়াই, বাংলা বাঁচানোর লড়াই। আমি বিশ্বাস করি না সাম্প্রদায়িকতায়, আমি বিশ্বাস করি স্যেকুলারিজমে, সমর্থন করি না আমি দাঙ্গা।”

Releated Posts

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি আক্রমণ করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক দলের দুই প্রভাবশালী নেতা শশী…

ByByDebojit Mukherjee May 1, 2026

“এমন নাটক শুধু ওনাকেই মানায়” স্ট্রংরুম পাহারাকে নাটক তকমা অধীরের

অধীর চৌধুরীর বক্তব্য, “সবসময় সিসিটিভিতে মনিটরিং হয় স্ট্রংরুমের ভেতরটা। সিসিটিভি দেখলেই বোঝা যায় সেখানে কী চলছে। জানিনা কেন…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top