• Home
  • জেলার খবর
  • বিজেপির রোড শো ঘিরে বিক্ষোভ মমতার বাড়ির সামনে, মনোনয়ন জমা শুভেন্দুর

বিজেপির রোড শো ঘিরে বিক্ষোভ মমতার বাড়ির সামনে, মনোনয়ন জমা শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুভেন্দু-শাহের রোড শোকে কেন্দ্র করে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাট এলাকা।

যেই পথ দিয়ে বিজেপির রোড শো যাওয়ার কথা ছিল, তার ধারে শাসকদলের কর্মী-সমর্থকরা আগেই জমায়েত শুরু করেন। মুখ্যমন্ত্রীর বাড়ির গোলির মুখে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। কালীঘাটে পৌঁছাতেই পরিস্থিতি উগ্র রূপ নেয়। শাসকদলের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মাথায় কালো কাপড় বেঁধে। তর্কাতর্কি ও বচসা শুরু হয় ঘাসফুল ও গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে। পুলিশকে হস্তক্ষেপ করতে হয় পরিস্থিতি সামাল দিতে।

নিরাপত্তার কারণে সেই পথ দিয়ে ট্রাকে করে আর যেতে দেওয়া হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি সার্ভে বিল্ডিংয়ে গাড়ি করেই পৌঁছে যান। অভিযোগ, বিজেপি কর্মীরা এগিয়ে যান ঘাসফুল শিবিরের জমায়েতের দিকে অমিত শাহের গাড়ি চলে যাওয়ার পর। তখন পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হয়। অন্যদিকে, তর্কাতর্কি ও স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে বিজেপি সমর্থকদের সঙ্গে সার্ভে বিল্ডিংয়ের সামনে জড়ো হওয়া তৃণমূল কর্মীদের। গেরুয়া শিবিরের অভিযোগ, হঠাৎ হামলা চালানোতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁর চোখে বিশাল চোট লাগে বলে খবর। নানা উত্তেজনার মধ্যে অবশেষে, অমিত শাহ ও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top