• Home
  • জেলার খবর
  • “গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন” হাজরা মোড় থেকে মমতাকে নিশানা শাহের

“গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন” হাজরা মোড় থেকে মমতাকে নিশানা শাহের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার রোড শো শুরু হওয়ার আগে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে গোটা রাজ্যে আওয়াজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে টাটা বাই বাই করার এবং পরিবর্তন করতে হবে বাংলায়।

অমিত শাহ বলেন, “নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন আমাদের শুভেন্দুদা। ওনাকে আমি বললাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতাকে হারাতে হবে তাঁর ঘরে ঢুকে। আর ওনার রেকর্ড তো আছেই। গত ভোটে পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন মমতা, কিন্তু নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন শুভেন্দুদার কাছে। এবার গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন মমতা।”

ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিবর্তন তো হবেই পশ্চিমবঙ্গে। আমরা ১৭০ আসনে পৌঁছাব একটা একটা করে আসনে জয় পেয়ে। পরিবর্তন তো তবেই হবে। কিন্তু শর্টকাট আছে আমার কাছে। পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে ভবানীপুরবাসী একটি আসন জেতালেই।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top