• Home
  • জেলার খবর
  • কালিয়াচক অশান্তির ঘটনায় ক্ষুব্ধ শীর্ষ আদালত, শোকজ করা হলো মুখ্যসচিব-ডিজিপিকে

কালিয়াচক অশান্তির ঘটনায় ক্ষুব্ধ শীর্ষ আদালত, শোকজ করা হলো মুখ্যসচিব-ডিজিপিকে

Image

দেবজিৎ মুখার্জি: কালিয়াচক অশান্তির জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার সকালে বিষয়টি শীর্ষ আদালতে তোলা হয়। মামলাটি প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ শোনে। পুরো ঘটনার বর্ণনা দেন কমিশনের আইনজীবী। রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল এবং কেন্দ্রের তরফ থেকে তুষার মেহতা। 

প্রধান বিচারপতির বক্তব্য, “বিশাল ভয়ের প্রভাব ফেলবে এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের উপর, হাই কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন। খুব হতাশ আমরা চিঠি দেখে প্রধান বিচারপতির।” অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, “আরো নজরদারির দরকার ছিল প্রশাসনের এই ঘটনায়। প্রয়োজন হলে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কমিশনকে।”

ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। কোর্টের তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপির পাশাপাশি মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও। জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার প্রাথমিক রিপোর্টও।

Releated Posts

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top