• Home
  • জেলার খবর
  • “নিয়ম ঠিকঠাকভাবে মানা হয়নি” কী ব্যাপারে কমিশনকে চিঠি মমতার?

“নিয়ম ঠিকঠাকভাবে মানা হয়নি” কী ব্যাপারে কমিশনকে চিঠি মমতার?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পুরো পরিবেশ পাল্টে গিয়েছে পশ্চিমবঙ্গের। রাজ্য রাজনীতি এক আলাদা রূপ নিয়েছে। জনসভা মঞ্চ থেকে শুরু করে খবরের চ্যানেলের যুক্তি-তর্ক, সবেতেই আক্রমণ ও পাল্টা আক্রমণ দেখা যাচ্ছে শাসক-বিরোধী, দুই শিবিরের। এক কথায় বলতে গেলে, ভোটকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্যে। উত্তেজনা তুঙ্গে পৌঁছে গিয়েছে ভোটারদের। 

এই আবহে ফের ভোটার তালিকা নিয়ে আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তিনি বড়সড় অভিযোগ তোলেন। কী সেই অভিযোগ? তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও ফর্ম–৬কে কেন্দ্র করে নিয়ম ঠিকঠাকভাবে মানা হয়নি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিযোগ তুলে ধরেছেন  এই ব্যাপারে এবং যাবতীয় সবকিছু জানিয়েছেন। 

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অজস্র মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে এসআইআরের জেরে। তাঁর দাবি, ইতিমধ্যেই দুশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এর জেরে। তাঁর অভিযোগ, অ-বাসিন্দাদের নাম ভোটার তালিকায় যোগ করার চেষ্টা চলছে ভুয়োভাবে ফর্ম–৬ জমা দিয়ে বিজেপির মদতে। একইরকমের অস্বাভাবিক আবেদন জমা পড়ার তথ্যও সামনে এসেছে নানা জেলায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে বিচারকদের দ্বারাই হওয়া উচিত ভোটার তালিকাকে কেন্দ্র করে দাবি আপত্তির নিষ্পত্তি। অথচ এখনো বিচারাধীন রয়েছে প্রায় ৬০ লক্ষ মামলা। পাশাপাশি, বেআইনিভাবে গ্রহণ করা হচ্ছে প্রায় ৩০ হাজার নতুন ফর্ম–৬ আবেদন। 

আরো বলা হয়েছে চিঠিতে, আবেদনগুলি ঠিকঠাক নোটিশ ছাড়াই গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের মতে, চলতি মাসের ২৭ তারিখে যে নির্দেশ জারি করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, তা পুরোপুরি বেআইনি ও সংবিধানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর নয়া অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ বন্ধ করার দাবি জানানো হয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় কমিশনারের কাছেও শীঘ্র হস্তক্ষেপের আবেদন তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top