• Home
  • জেলার খবর
  • একসাথে ১৪২ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের

একসাথে ১৪২ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর একের পর এক বদলি করে চলেছে কমিশন, যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। জল আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এর মধ্যেও বদলি অব্যাহত রাখা হয়েছে কমিশনের তরফ থেকে। 

এবার একসাথে ১৪২ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে বদলি করা হয়েছে বিভিন্ন জেলার থানার ওসি, আইসি ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে, যার মধ্যে গুরুত্বপূর্ণ সংখ্যার আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের অধীনে। 

রদবদল হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানাতেও। ওসি বদলানো হয়েছে ভবানীপুর, কালীঘাট সহ কলকাতার মোট ৩১টি থানার। পাশাপাশি, বদল আনা হয়েছে গোয়েন্দা বিভাগেও। জানা গিয়েছে, ১১ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে।

Releated Posts

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপের বৈঠক, এবার কি যাচ্ছেন বিদ্রোহীদের শিবিরে?

শনিবার উত্তর কলকাতার সাংসদ যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top