দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশৃঙ্খলাতার চিত্র নওদায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিক্ষোভ ও চেয়ার ভাঙচুর মঞ্চের সামনে।
এবারের ভোটে নওদায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়ায় তাঁর ক্ষুব্ধ অনুগামীরা বিক্ষোভ দেখান। সভামঞ্চের সামনে এসে একাংশ চেয়ার ছুঁড়ে একে অপরের দিকে মারতে থাকেন। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় কর্মীদের মধ্যে। এক যুবক মঞ্চের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকায় মঞ্চ থেকে নেতৃত্বের তরফ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও অশান্তি থামেনি।
বিক্ষোভ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “দল এমন কাজ কোনভাবেই মেনে নেবে না। অন্য কাজ করুন দলের জন্য টিকিট না পেয়ে থাকলে। দল সব পর্যবেক্ষণ করছে। সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনভাবেই বরদাস্ত করা হবে না দল বিরোধী কোনও কাজ।”



By










