• Home
  • বিদেশ
  • বৃহস্পতিবারের পর রবিবারেও ভূমিকম্প নেপালে

বৃহস্পতিবারের পর রবিবারেও ভূমিকম্প নেপালে

Image

নিউজ ডেস্ক: বৃহস্পতির পর রবিবাসরীয় সাতসকালেও নেপালে ভূমিকম্প। যদিও কোন হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত। দার্জিলিংয়েও কম্পন বোঝা গিয়েছে। প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি। 

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন ৮টা ৫৯ মিনিটে নেপালের বিস্তীর্ণ অংশে কম্পন বোঝা যায়। ৪.৬ রিখটার স্কেলে তার মাত্রা। আশঙ্কা করা হচ্ছে আফটার শকের। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দারচুলা জেলায় সবচেয়ে বেশি কম্পন বোঝা যায়। এছাড়া বোঝা যায় বৈতাড়ি, বজহাং জেলাতেও। দারচুলা জেলার মুরাই ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪।

উল্লেখ্য, নেপাল ১১ নম্বরে রয়েছে ভূমিকম্পপ্রবণ দেশগুলির লিস্টে। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেখানে, যার মাত্রা ৭.৮ ছিল রিখটার স্কেলে। ৯ হাজার মৃত্যুর পাশাপাশি আহতের সংখ্যা ছিল ২২ হাজারেরও বেশি। অজস্র বাড়ি ধ্বংস হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top