• Home
  • খেলা
  • “প্রতিপক্ষের হাত থেকে খেলাটা সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে” পাদিক্কালের ইনিংস প্রসঙ্গে বললেন বিরাট

“প্রতিপক্ষের হাত থেকে খেলাটা সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে” পাদিক্কালের ইনিংস প্রসঙ্গে বললেন বিরাট

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে যে দেশের ক্রিকেটপ্রেমীরা আইপিএল জ্বরে ভুগছে, তা বলাই বাহুল্য। শনিবার শুরু হয়েছে টুর্নামেন্টের ১৯ তম মরশুম। প্রথম ম্যাচেই ডিফেনডিং চ্যাম্পিয়ন আরসিবি বড় ব্যবধানে জয় পেয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে। ছয় উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টে খাতা খুলল তারা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এদিন ঈশান কিশানদের হিমশিম খাইয়েছে বেঙ্গালুরু। 

বল হাতে জেকব ডাফি ও ব্যাট হাতে বিরাট কোহলির ইনিংস সকলের প্রশংসা কুড়ালেও কিং কোহলি ভুয়সী প্রশংসা করেছেন দেবদত্ত পাদিক্কালের ইনিংসকে। ম্যাচ শেষে এই ব্যাপারে বিরাট নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন যে অসাধারণ ব্যাটিং করেছেন পাদিক্কাল এবং প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ পুরোপুরি ছিনিয়ে নিয়েছিলেন। 

বিরাটের বক্তব্য, “অসাধারণ ইনিংস।” কিং কোহলি জানান যে পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল তাঁর, কিন্তু পাদিক্কালকে খেলতে দেখে তাঁর মনে হয় তাঁকে স্ট্রাইক দিয়ে যাওয়ার কথা। তিনি বলেন, “প্রতিপক্ষের হাত থেকে ও খেলাটা সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে।” তরুণ ক্রিকেটারকে কি পরামর্শ দেন, তাও জানান বিরাট। তিনি বলেন, “এটা ওকে আমি বলেছিলাম, যে শটটা ও ছয় মেরেছে, স্লোয়ার বলে মিড-অনের উপর দিয়ে, তখন আমি বলেছিলাম চালিয়ে যাও। তুমি দারুন বল মারছো, শুধু চাপ বাড়িয়ে যাও এবং ম্যাচটা ছিনিয়ে নাও প্রতিপক্ষের হাত থেকে।”

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top