দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বঙ্গ বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয় আরজি কর হত্যাকাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের মা রত্না দেবনাথকে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পরিচয় জনসম্মুখে আনেন। এসময় বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী, শুভেন্দু অধিকারী তাঁর পাশে ছিলেন।
রত্না দেবনাথ জানান, তিনি নিজের নাম ও পরিচয় লোকের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন আদালতের অনুমতি পাওয়ার পরেই। এতদিন তাঁর পরিচয় ছিল ‘অভয়ার মা’। প্রায় ৫৯৪ দিন পর আসল পরিচয় জনসম্মুখে আনা হয় প্রথমবারের জন্য। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, কোর্টের নির্দেশ অনুসারে এখন থেকে আর কোনও আইনি বাধা নেই তাঁর নাম প্রকাশে। পরিবারের সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে যে বিষয়টি জানানো হয়েছে মানবাধিকার ও মহিলা কমিশনকে।
পানিহাটির বিজেপি প্রার্থী এদিন আরও বলেন, “দুর্নীতিতে গোটা পানিহাটিতে ডুবিয়ে রেখেছেন একটি মাত্র পরিবার, ঘোষ পরিবার। মানুষ ভুলে গিয়েছে এর প্রতিবাদ করতে। তাই পানিহাটির মানুষ জিতবে আমি জিতলে। তাদের মনের কথাটা বলবে পানিহাটির মানুষ।”



By











