• Home
  • জেলার খবর
  • “গ্রিন পূরণ করতে পারবে না রাসেলের শূন্যতা” অজি অলরাউন্ডারকে খোঁচা কাইফের

“গ্রিন পূরণ করতে পারবে না রাসেলের শূন্যতা” অজি অলরাউন্ডারকে খোঁচা কাইফের

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন আইপিএলের আগে অবসর ঘোষণা করেছেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার উত্তরসূরি হিসেবে নাইট ম্যানেজমেন্ট নিয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে অজি অলরাউন্ডারকে খোঁচা দিলেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার মহাম্মদ কাইফ।

কী বললেন তিনি? তাঁর বক্তব্য, গ্রিন কোনভাবেই রাসেলের শূন্যতা পূরণ করতে পারবেন না। তিনি বলেন, “কোনভাবেই আন্দ্রে রাসেলের ধারেকাছে নেই ক্যামেরন গ্রিন। ও ভালো ব্যাটার ঠিকই, কিন্তু বিশাল পার্থক্য যদি তুলনা করা হয় রাসেলের সঙ্গে।”

প্রাক্তন ভারতীয় তারকা আরো বলেন, “শূন্যতা পূরণ হবে না রাসেলের। ও বিধ্বংসী ব্যাটিং করতে লোয়ার অর্ডারে।” প্রাক্তন নাইট তারকার বোলিংয়ের প্রশংসাও করেন কাইফ। তিনি বলেন, “বল হাতেও কন্ট্রিবিউট করতো ব্যাটিংয়ের পাশাপাশি। উইকেট নিত যখনই বোলিং করতো। ওর অভাব পূরণ করতে পারবে না ক্যামেরন গ্রিনও।” প্রসঙ্গত, কেকেআরের তরফ থেকে রাসেলকে নিয়োগ করা হয়েছে পাওয়ার কোচের ভূমিকায়।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top